বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

সকল দলকে নিয়ে ভোলার উন্নয়ন করব: তথ্যমন্ত্রী পার্থ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৩১ pm

তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না। টিআর, কাবিখাসহ সরকারি সব ধরনের বরাদ্দের হিসাব আপনারা গুনে গুনে নিবেন। আমার রক্তে কোনো ধরনের দুর্নীতি নেই এবং আমি কোনো ধরনের দুর্নীতি করব না। যারা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকবেন তাদের কোনো ছাড় দেওয়া হবে না। ভোলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, বিগত দিনে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের বিভিন্ন স্থানে যেভাবে লুটপাট চালানো হয়েছে, তার কুফল আজ পুরো জাতিকে ভোগ করতে হচ্ছে। বিশেষ করে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসররা যেভাবে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করেছে, তা ইতিহাসের পাতায় নজিরবিহীন হয়ে আছে। একইভাবে নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের অন্যান্য অঙ্গসংগঠন যেমন কার্যত নিষিদ্ধ আওয়ামী যুবলীগ সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন চালিয়েছে।

তথ্যমন্ত্রী জানান, দেশের এই ক্রান্তিলগ্নে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এবং সবার সহযোগিতায় ভোলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। অতীতে যারা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, তাদের আইনের আওতায় আনা হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর এবং কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD