কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে দুটি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, দেশীয় ধারালো অস্ত্র ও গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রোববার বিকেলে পরিচালিত এই বিশেষ অভিযানে অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান আরও একবার স্পষ্ট হয়েছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্র করে অপরাধমূলক কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। দুর্গম এই জনপদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং উগ্রপন্থী ও অপরাধী চক্রের তৎপরতা রোধে যৌথ বাহিনীর এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের উৎস সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে এবং এর সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
আরববাংলা টিভি