মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

টেকনাফে গভীর সাগর থেকে ১৩ জেলে উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া উইং থেকে গণমাধ্যমকে জানান হয় যে, নিয়মিত টহলের সময় তাদের একটি দল সাগরে বিপদে পড়া বোটটিকে দেখতে পায়।

জানা যায়, গত কয়েক দিন আগে ১৩ জন জেলেকে নিয়ে বোটটি মাছ ধরার উদ্দেশ্যে গভীর বঙ্গোপসাগরের দিকে রওনা দিয়েছিল। মাঝপথে হঠাৎ করেই বোটটির ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর থেকেই বোটটি তীব্র স্রোতের টানে সাগরে ভাসতে থাকে এবং জেলেরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটায়। সাগরের মাঝখানে কোনো ধরনের যোগাযোগ ব্যবস্থা না থাকায় তারা মানবেতর জীবনযাপন করছিলেন।

পরবর্তীতে কোস্ট গার্ডের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোটটির নিয়ন্ত্রণ নেয় এবং কোনো ধরনের বড় ধরনের বিপদ ছাড়াই ১৩ জন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহের পর উদ্ধারকৃত জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উপকূলীয় এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD