রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে রাশিয়া-ইউক্রেন একমত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আজ রোববার এক বিশেষ ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট জানান, দীর্ঘ আলোচনার পর রাশিয়া এবং ইউক্রেন উভয়েই একে অপরের জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনাগুলোর ওপর আক্রমণ বন্ধ করতে সম্মত হয়েছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করে এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বিশ্লেষকদের মতে, এই সমঝোতা কার্যকর হলে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে কিছুটা স্বস্তি মিলবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হওয়ার পথ সুগম হবে। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে এই সংঘাত বন্ধের জন্য বারবার তাগিদ দেওয়া হলেও এবারই প্রথম জ্বালানি অবকাঠামোর মতো একটি সংবেদনশীল খাতে সুনির্দিষ্ট ঐকমত্যের খবর এল।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD