মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

জ্বালানি মূল্যবৃদ্ধির জন্য ইরান দায়ী: জেডি ভ্যান্স

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১:৫৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক সমুদ্রপথে ঝুঁকি ও ভীতি সৃষ্টির মাধ্যমে যুক্তরাষ্ট্রে জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য ইরানকে সরাসরি দায়ী করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির জন্য তেহরানের নীতি ও কার্যক্রমকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

তবে সামরিক সংঘাত বা বড় ধরনের যুদ্ধ এড়ানোর ওপর বিশেষ জোর দিয়েছেন মার্কিন এই শীর্ষ কর্মকর্তা। তিনি গণমাধ্যমকে জানান, বর্তমান মার্কিন প্রশাসন ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী কোনো সামরিক সংঘাতে জড়ানোর চেয়ে একটি কার্যকর ও স্থায়ী কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর বিষয়ে বেশি আগ্রহী।

বিশ্লেষকদের মতে, মার্কিন প্রশাসনের এই অবস্থান মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন মোড় নিতে পারে। একদিকে জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে কঠোর বার্তা দেওয়া হচ্ছে, অন্যদিকে আলোচনার দরজাও খোলা রাখার কৌশল নিয়েছে ওয়াশিংটন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD