জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্বজুড়ে যুদ্ধ বাড়ছে এবং সংঘাতগুলো ক্রমেই জটিল হয়ে উঠছে। একই সঙ্গে ভূরাজনৈতিক বিভাজন গভীর হওয়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কার্যত অচল হয়ে পড়েছে। ফলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও অসহায় মানুষগুলো অত্যন্ত সংকটজনক পরিস্থিতির মধ্যে পড়েছে।
সোমবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কার কথা জানান। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক আইন রক্ষায় বিশ্ব সংস্থার ব্যর্থতার বিষয়টি সামনে নিয়ে আসেন তিনি। গুতেরেস উল্লেখ করেন, বিশ্ব আজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে পুরোনো কূটনৈতিক নিয়মগুলো আর কাজ করছে না এবং নতুন সংঘাত নিরসনে বিশ্বনেতারা ঐক্যবদ্ধ হতে ব্যর্থ হচ্ছেন।
তিনি আরও বলেন, বিভিন্ন দেশের মধ্যকার অনাস্থা এবং স্বার্থের সংঘাত বিশ্বকে এক চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। এই প্রেক্ষাপটে কার্যকর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের কাঠামোগত দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে, যা বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি স্বরূপ।
আরববাংলা টিভি/ডেস্ক