বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

জাপানের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক আজ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ২:৫৩ পূর্বাহ্ণ

জাপান সফরের অংশ হিসেবে দেশটির শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান ও বিনিয়োগসংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনসহ বিভিন্ন শীর্ষ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং শিল্পায়নে জাপানের দীর্ঘদিনের অংশীদারিত্বের বিষয়টিও বিশেষ গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে দেশের অর্থনীতি ও ব্যবসায়িক পরিবেশে যে স্থবিরতা তৈরি হয়েছিল, তা কাটিয়ে বর্তমান সরকার বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে। সরকারের এই ইতিবাচক পদক্ষেপে জাপানি বিনিয়োগকারীরাও নতুন করে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন বলে গণমাধ্যমকে জানান বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা।

বিশ্লেষকরা মনে করছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই জাপান সফর বাংলাদেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে এবং বৈদেশিক বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD