সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

চরভূমির কৃষিতে বদলাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩৬ পূর্বাহ্ণ

আট লাখ হেক্টর চরভূমিতে উন্নত কৃষি আবাদের মাধ্যমে চরাঞ্চলের দুই কোটি মানুষের ভাগ্যের চাকা ঘুরে যাচ্ছে। এক সময় যে চরে হাহাকার ছিল, সেখানেই এখন সবুজ বিপ্লবের হাতছানি দেখা দিচ্ছে। দেশের প্রায় স্থায়ী ও অস্থায়ী চরে বসবাসকারী মানুষের জীবনে লেগেছে পরিবর্তনের ছোঁয়া।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে গণমাধ্যমকে জানান হয়েছে যে, আধুনিক কৃষি প্রযুক্তি এবং সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের ফলে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান দ্রুত উন্নত হচ্ছে। একসময়ে নদীভাঙন আর চর এলাকার অজপাড়াগাঁয়ে চরম দারিদ্র্য ও দুশ্চিন্তা লেগেই থাকত। কিন্তু বর্তমানে উন্নত বীজ, সার এবং সেচ ব্যবস্থার সঠিক ব্যবহারের ফলে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের নায্যমূল্য পাচ্ছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং যথাযথ মনিটরিংয়ের মাধ্যমে এই চরাঞ্চলগুলোকে দেশের মূল অর্থনৈতিক ধারার সাথে পুরোপুরি যুক্ত করা সম্ভব। এর ফলে বেকারত্ব হ্রাসের পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে এক বিশাল ভূমিকা রাখবে। স্থানীয় যুবসমাজ ও কৃষকরা এখন নতুন উদ্যমে চাষাবাদে মননিবেশ করেছেন, যা দেশের সামগ্রিক অর্থনীতিকে আরও বেশি গতিশীল করে তুলছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD