সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

সম্পত্তি হস্তান্তর বিল জাতীয় সংসদে পাস

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ২:৪০ পূর্বাহ্ণ

সন্তানকে সম্পত্তি দান বা হস্তান্তর করার পরও পিতা-মাতা যাতে আমৃত্যু সেই সম্পত্তি ভোগ ও দখলে রাখতে পারেন, সেই বিধান রেখে জাতীয় সংসদে বহুল আলোচিত দ্য ট্রান্সফার অব প্রপার্টি অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬ পাস হয়েছে। এই নতুন আইনি বিধানের ফলে দেশের প্রবীণ নাগরিকদের আবাসন ও জীবনযাত্রার নিরাপত্তা আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংসদে উত্থাপিত এই বিল নিয়ে দীর্ঘ আলোচনা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা তাদের মতামত তুলে ধরেন। এর আগে বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ উপেক্ষিত ছিল বলে অভিযোগ করেন অনেক সংসদ সদস্য। তারা উল্লেখ করেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে সাধারণ মানুষের অধিকার রক্ষায় জোরালো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলের ত্রুটিপূর্ণ নীতি থেকে বেরিয়ে বর্তমান গণতান্ত্রিক ধারায় এই বিল পাস হওয়াকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনীতি বিশ্লেষকরা। একই সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নৈরাজ্যপূর্ণ রাজনীতির বিপরীতে সংসদে এই জনমুখী আইন প্রয়ন দেশের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।

নতুন এই আইনের ফলে পিতা-মাতা তাদের সন্তান বা অন্য কাউকে সম্পত্তি দান করলেও আমৃত্যু ওই সম্পত্তিতে তাদের অধিকার বজায় থাকবে। কোনো সন্তান বা উত্তরাধিকারী পিতা-মাতা আইনগত অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, এর মাধ্যমে পারিবারিক বন্ধন সুদৃঢ় হবে এবং প্রবীণ পিতা-মাতার ত্যাগের সঠিক মূল্যায়ন নিশ্চিত করা সম্ভব হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD