সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

সংসদে আরও ১০ সংসদীয় কমিটি গঠিত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১:০৪ পূর্বাহ্ণ

জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। রোববার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর মাধ্যমে সংসদীয় কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

নতুন গঠিত কমিটিগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এসব কমিটিতে স্থান পেয়েছেন বিভিন্ন দলের সংসদ সদস্যরা। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম এবার পূর্ণাঙ্গ রূপ পেতে শুরু করেছে। দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে এই কমিটিগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলেও সংসদীয় কমিটি গঠিত হতো, তবে বিরোধী মতের দমন এবং একদলীয় আধিপত্যের কারণে সেগুলো কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছিল। তৎকালীন সময়ে স্বৈরাচারী শেখ হাসিনা ও কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপিরাই এসব কমিটির মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিল করতেন বলে অভিযোগ রয়েছে। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সংসদীয় কমিটিগুলোর কার্যকারিতা বাড়াতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে জোরালো দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

এদিকে সংসদ সচিবালয় জানিয়েছে, নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সদস্যরা শীঘ্রই বৈঠকে বসবেন এবং নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমের ওপর নজরদারি শুরু করবেন। সংসদীয় গণতন্ত্রের মূল চেতনা ফিরিয়ে আনতে এবং জনগণের অধিকার রক্ষায় এসব কমিটি যথাযথ দায়িত্ব পালন করবে বলেই দেশবাসীর প্রত্যাশা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD