বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

চট্টগ্রামে মোটরসাইকেল ও অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ১০:২৫ am

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশায় ইউনিক পরিবহনের একটি বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

রোববার (৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, প্রথমে ইউনিক পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এরপর বাসটি ব্যাটারিচালিত আরেকটি রিকশাকে ধাক্কা দেয়। এতে মোট চারজন আহত হন। তাদের উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চারজনের মধ্যে দুজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি এরফান জানান, নিহত দুজনই পুরুষ। তাদের একজন পথচারী এবং আরেকজন ব্যাটারিচালিত রিকশার যাত্রী। দুর্ঘটনা কবলিত গাড়ি তিনটি জব্দ করা হয়েছে। বাসচালককেও আটক করা হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD