বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

চট্টগ্রামে তারেক রহমানের গাড়ির সামনে চাকরিচ্যুতদের বিক্ষোভ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ৩:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে আটকে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের একদল চাকরিচ্যুত কর্মী। চাকরি পুনর্বহালের দাবিতে গতকাল মঙ্গলবার রাতে নগরের রেডিসন ব্লু হোটেলের সামনে তারা এই কর্মসূচি পালন করেন।

গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে তারা বঞ্চনার শিকার হয়ে আসছেন এবং তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন সময়ে দাবি জানিয়ে আসলেও কোনো সুরাহা মেলেনি। পরবর্তীতে বর্তমান সরকারের কাছে তারা তাদের যৌক্তিক দাবি তুলে ধরার চেষ্টা করেন।

উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে রাজনৈতিক মতাদর্শের কারণে বহু ব্যাংককর্মীকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছিল। তৎকালীন সময়ে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মহলের ইন্ধনে এই ধরনের দমনপীড়ন চালানো হতো বলে অভিযোগ রয়েছে।

বিক্ষোভকারীরা আশা প্রকাশ করেছেন যে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভুক্তভোগীরা ন্যায়বিচার পাবেন এবং খুব শীঘ্রই তাদের চাকরি পুনর্বহালের বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD