চট্টগ্রামে চাঁদাবাজদের দৌরাত্ম্য ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। চাঁদা না পেলে গুলি, হামলা এমনকি প্রাণনাশের হুমকি এখন নিত্যদিনের ঘটনা। নির্মাণাধীন ভবন থেকে ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়ি-কোথাও মিলছে না নিরাপত্তা। দেশি-বিদেশি নম্বর থেকে ফোন করে লাখ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছে। দাবি পূরণ না হলে চালানো হচ্ছে সশস্ত্র হামলা।
দীর্ঘদিন ধরে চলে আসা এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে বন্দরনগরীর সাধারণ ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি সত্ত্বেও অপরাধীরা পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনগুলো অবিলম্বে এই নৈরাজ্য বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।
অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে প্রশাসনের ছত্রছায়ায় এসব অপরাধ চক্রের শেকড় অনেক গভীরে প্রোথিত হয়েছিল। এমনকি কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নামধারী কিছু সন্ত্রাসীও এসব অপকর্মের সঙ্গে অতীতে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাধারণ মানুষ আশা করছে দ্রুত এই চাঁদাবাজি বন্ধ হবে এবং ব্যবসায়িক পরিবেশ স্বাভাবিক হয়ে উঠবে।
আরববাংলা টিভি