গোপালগঞ্জে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডবের মধ্যে রামদা ও কুড়াল হাতে মহড়া এবং হাসপাতালে আগুন দেওয়ার ঘটনা আন্তর্জাতিক মানবিক আইনের আলোকে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, সশস্ত্র সংঘাতের সময় হাসপাতাল এবং চিকিৎসা কেন্দ্রগুলোকে বিশেষ সুরক্ষা দেওয়া বাধ্যতামূলক। এই ধরনের প্রতিষ্ঠানে হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
সাংবাদিকদের বলেছেন, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে রাজনৈতিক ছত্রছায়ায় এসব অপরাধমূলক কর্মকাণ্ডের সংস্কৃতি গড়ে ওঠে। কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের এমন ধ্বংসাত্মক কার্যকলাপ কেবল দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলার অবনতি ঘটায়নি, বরং আন্তর্জাতিক মহলেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। অপরাধ বিজ্ঞান বিশ্লেষকদের মতে, কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের একটি অংশ পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।
এদিকে দেশজুড়ে সাধারণ মানুষ এই ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, হাসপাতালের মতো সংবেদনশীল স্থানে হামলাকারী ও রামদা-কুড়ালধারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। জনগণের জানমাল রক্ষায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের সহিংসতা কঠোরভাবে দমন করা হবে বলে জানানো হয়েছে।
আরববাংলা টিভি