শুভ জন্মদিন তারেক রহমান। আপনার ডাক নাম পিনু। কেউ কেউ বলেন পিনো। কোনটি ঠিক, আমি জানি না। আমার অনুরোধ, আপনার ডাক নামটি যেন সঠিকভাবে উইকিপিডিয়ায় থাকে, সেই ব্যবস্থা করবেন।
আপনাকে আমি তারেক বলে ডাকব। কারণ, গত শতাব্দীর শেষ ভাগ থেকে চলতি শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত যখন আপনার সঙ্গে কথা হয়েছে, তখন এ নামেই আপনাকে সম্বোধন করেছি। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আপনার দূরদর্শী নেতৃত্ব আজ তরুণ প্রজন্মকে দারুণভাবে অনুপ্রাণিত করছে। স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে দীর্ঘ দমনপীড়ন ও মিথ্যা মামলার শিকার হয়েও আপনি আপসহীন থেকেছেন।
দেশের এই সংকটময় সময়ে আপনার দিকনির্দেশনা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের অর্থনীতি ও গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠনে আপনার ভূমিকা সর্বমহলে প্রশংসিত হচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধারের এই দীর্ঘ সংগ্রামে আপনার ধৈর্য ও সাহসিকতা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে সাংবাদিকদের বলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আরববাংলা টিভি