সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

গ্রামীণফোন ওয়াইফাই ব্যবহার করবেন যেভাবে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪ ১২:৩২ pm

বাংলাদেশে প্রথমবারের মত তারহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ‌‘জিপিফাই’ চালু করেছে গ্রামীণফোন। এই সেবায় কোন ধরনের ক্যাবল সংযোগ ছাড়াই ব্যবহারকারীরা নির্দিষ্ট রাউটারের মাধ্যমে ঘরে বা অফিসে গ্রামীণফোন ইন্টারনেট ওয়াইফাইয়ের মাধ্যমে ব্যবহার করতে পারবেন।

জিপিফাই সেবা নিতে গ্রাহককে প্রথমে এই লিংকে গিয়ে আবেদন করতে হবে। এরপর গ্রাহকের ঠিকানার নিকটস্থ কাস্টমারকেয়ার সেন্টার থেকে আবেদনকারী গ্রাহকের বাসা দেখে সেখানকার নেটওয়ার্ক পরিস্থিতি বুঝে জিপিফাই সেবা দেওয়া হবে।

সোমবার রাজধানীর একটি হোটেলে এ সেবার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

গ্রামীণফোন জানিয়েছে, জিপিফাই প্যাকেজে ন্যূনতম ১০টি ডিভাইস থেকে সর্বোচ্চ ৩২টি ডিভাইসে ইন্টারনেট সেবা পাবেন গ্রাহকরা। এছাড়াও বিশেষ প্যারেন্টাল কন্ট্রোলিং থাকবে। দুই ধরনের রাউটারে মিলবে জিপিফাই সেবা। রাইটারের দাম যথাক্রমে ৪ হাজার ও ৭ হাজার টাকা।

তিনটি প্যাকেজে যথাক্রমে প্রতিমাসে হাজার টাকায় ২৫ এমবিপিএস, ১৩০০ টাকায় ৩০ এমবিপিএস ও ১৯০০ টাকায় ৪০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে। রাউটার কেনায় প্রথম মাসে ফ্রি সাবস্ক্রিপশন সুবিধা পাবেন গ্রাহকরা।

প্রাথমিক ভাবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী বিভাগীয় শহরে এই সেবা পাওয়া যাচ্ছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD