মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

গণপিটুনিতে যুবকের মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪ ৬:২৯ পূর্বাহ্ণ

সাতকানিয়ার আমিলাইশ ইউনিয়নে ধান চুরির অভিযোগে মো.মহিউদ্দিন (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (২৯ মে) রাতে সরোয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মো.মহিউদ্দিন (৩২) উপজেলার ছদাহা ইউনিয়নের বাসিন্দা।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, শাহ পারওয়াল মাদ্রাসার নির্মাণাধীন ভবনে স্থানীয় লোকজন ধান কেটে রেখেছিলেন।

সেখান থেকে গত সপ্তাহে ২০ বস্তা ধান চুরি হয়েছিল। বুধবার রাতে পিকাপ নিয়ে ৩ জন ব্যক্তি ধান চুরি করতে যায়। স্থানীয় বাসিন্দারা সেখানে পাহারা দিয়েছিল।

তিনি আরও জানান, চুরি করে ৫ বস্তা ধান গাড়িতে তুলেছিল। স্থানীয় বাসিন্দারা চোরদের দেখে ধাওয়া দিলে একজনকে রেখে অপর ২ জন পালিয়ে যায়। গণপিটুনিতে ধৃত মহিউদ্দিনের মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD