শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

খুলনা বিশ্ববিদ্যালয়ে গাঁজাসহ আটক তিন শিক্ষার্থী বহিষ্কার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ৬:২১ পূর্বাহ্ণ

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) গাঁজাসহ আটক গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। একই সঙ্গে প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে। ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

ঘটনার সঠিক তদন্ত সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে ঘটনার বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারসহ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উল্লেখ্য, গত বুধবার ক্যাম্পাসের অভ্যন্তরে মাদকদ্রব্য সেবন ও বহনের সময় হাতেনাতে ওই তিন শিক্ষার্থীকে আটক করা হয়। সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে এবং মাদকবিরোধী অভিয জোরদার করার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিকভাবে এই ব্যবস্থা গ্রহণ করে। বর্তমান পরিস্থিতিতে ক্যাম্পাসকে সম্পূর্ণ মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানিয়েছে কতৃপক্ষ। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে কার্যতঃ নিষিদ্ধ আওয়ামী লীগ আমলের বিভিন্ন ছাত্র সংগঠনের মদদপুষ্ট চক্রগুলো এ ধরনের অনৈতিক কাজের সাথে জড়িত থাকতে পারে বলে সাধারণ শিক্ষার্থীরা আশঙ্কা প্রকাশ করেছেন। তবে প্রশাসন জানিয়েছে, অপরাধী যে দলেরই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD