মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

খুলনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩৬

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ ৯:০১ am

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩৬ জন। এ নিয়ে বর্তমানে বিভাগের ১০ জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ১ হাজার ১১৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৪৩৬ জন ডেঙ্গু রোগীর মধ্যে সর্বোচ্চ ৬৬ জন ঝিনাইদহ সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া যশোরে ৫৬, মাগুরায় ৬৫, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫, নড়াইলে ৩৪, কুষ্টিয়ায় ৬৩, মেহেরপুরে ২৪, বাগেরহাটে ১৫, চুয়াডাঙ্গায় ২১, খুলনার অন্যান্য হাসপাতালে ২৮, সাতক্ষীরায় ১১ ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন ভর্তি হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত খুলনা বিভাগের হাসপাতালগুলোতে ১৫ হাজার ৮৪১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৪৫৩ জন। চলতি বছর বিভাগের ১০ জেলায় ৪৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩, যশোরে ৯, কুষ্টিয়ায় ৯, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৬, ঝিনাইদহে ৩, খুলনা জেলার অন্যান্য হাসপাতালে ২, মাগুরায় ৩, সাতক্ষীরা জেলার অন্যান্য হাসপাতালে একজন ও নড়াইলের হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD