সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

কোরিয়ান অভিনেত্রী পার্ক জি আ মারা গেছেন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪ ৬:৩৮ পূর্বাহ্ণ

জনপ্রিয় কোরিয়ান অভিনেত্রী পার্ক জি আ আর নেই। গত সোমবার মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৫২ বছর।

নেটফ্লিক্সের জনপ্রিয় থ্রিলার সিরিজ ‘দ্য গ্লোরি’–তে অভিনয় করে আলোচনায় আসেন পার্ক জি আ। দ্য কোরিয়া টাইমসের খবর, আগামী ২ অক্টোবর অভিনেত্রীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তার স্মরণে সম্মান জানানো হবে সিউলের আসান মেডিকেল সেন্টারে।

পার্ক জির মৃত্যুতে একটি বিবৃতিতে তার এজেন্সি বিলিয়নস জানায়, আমরা চিরদিন অভিনয়ের প্রতি তার আবেগকে মনে রাখব, যা শেষ পর্যন্ত তার মধ্যে বিদ্যমান ছিল। তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা।

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত নেটফ্লিক্সের ‘দ্য গ্লোরি’ সিরিজে সং হে কিয়োর মায়ের চরিত্রে অভিনয় করে আলাদা নজর কেড়েছেন এই অভিনেত্রী। চলচ্চিত্র ও সিরিজের বাইরে মঞ্চনাটকেও নিয়মিত অভিনয় করেছেন পার্ক।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD