পাকিস্তানের বিপক্ষে ইনিংসের শুরুতে ভারতের পিছু নেওয়া ব্যাটিং বিপর্যয় কাটিয়ে দলকে লড়াইয়ে ফিরিয়েছেন ঈশান কিষাণ ও হার্দিক পান্ডিয়া। ইতোমধ্যেই এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে দলীয় সংগ্রহ শতরান পার করেছে ভারত।
২০ ওভার শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটের খরচায় ১০২ রান। ৩৮ বলে ৩৭ করে উইকেটের একপ্রান্ত আগলে ধরে রেখেছেন ঈশান কিষাণ। ১৭ রানে উইকেটের অপরপ্রান্ত থেকে সাপোর্ট দিচ্ছেন হার্দিক পান্ডিয়া।