সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

কাশ্মিরের ডাল লেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩ ১২:৩৯ অপরাহ্ণ

জম্মু-কাশ্মিরের শ্রীনগরের ব্যাপক জনপ্রিয় পর্যটন কেন্দ্র ডাল লেকের হাউসবোটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিন বাংলাদেশি পর্যটক নিহত হয়েছেন। শনিবার ভোরের দিকে ডাল লেকের কয়েকটি হাউসবোটে অগ্নিকাণ্ডে ওই বাংলাদেশিরা মারা গেছেন।

কাশ্মিরের পুলিশ বলছে, শনিবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে লেকের বেশ কয়েকটি হাউসবোট ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টা পর সেখান থেকে তিন বাংলাদেশির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD