শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

কয়েক হাজার নেতাকর্মী নিয়ে জনসভাস্থলে শেখ তন্ময়

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩ ৭:৫৪ পূর্বাহ্ণ

হাজার হাজার নেতাকর্মী নিয়ে খুলনায় প্রধানমন্ত্রীর জনসভাস্থলে যোগ দিয়েছেন বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। সোমবার (১৩ নভেম্বর) দুপুর পৌনে ১টায় তিনি শহরের সার্কিট হাউজ মাঠে নেতাকর্মীদের বহর নিয়ে প্রবেশ করেন।

সরেজমিনে দেখা যায়, শেখ তন্ময় গাড়ি থেকে হাত নেড়ে, হ্যান্ড মাইকে স্লোগান দিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করেছেন। এ সময় শেখ তন্ময়ের সঙ্গে আসা নেতাকর্মীরা বর্ণিল সাজে লিফলেট, ব্যানার ফেস্টুন নিয়ে আনন্দ মিছিল করে সার্কিট হাউজ মাঠে প্রবেশ করেন।

এদিকে সোমবার বেলা ১১টা ৫০ মিনিটে মহাসমাবেশ শুরু হয়। সমাবেশে বক্তৃতা করছেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা। সমাবেশে সভাপতিত্ব করছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক। মহাসমাবেশে যোগ দিতে সকাল থেকে খুলনাসহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা মিছিলসহ সার্কিট হাউজ মাঠে জড়ো হন। এখনও বিভিন্ন এলাকা থেকে জনসভাস্থলের উদ্দেশ্যে নেতাকর্মীদের মিছিল আসছে।

জানা গেছে, খুলনায় ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পাঁচ বছর পর প্রধানমন্ত্রীর এই মহাসমাবেশ ঘিরে খুলনা পরিণত হয়েছে উৎসবের নগরীতে। সমাবেশস্থল ও আশপাশে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD