রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

কম দামে মাংস বিক্রির দ্বন্দ্বে এক ব্যবসায়ীর ছুরিকাঘাতে আরেক ব্যবসায়ী নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪ ১:২৫ অপরাহ্ণ

রাজশাহীর বাঘার আড়ানী হাট-বাজারে মাংস ব্যবসায়ী খোকন হোসেনের (৩২) ছুরিকাঘাতে মামুন হোসেন (৩০) নামে এক মাংস ব্যবসায়ী নিহত হয়েছে। সে আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।

শনিবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার আড়ানী হাট-বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাংস বিক্রেতা মামুন হোসেন ও একই গ্রামের মৃত খোদা বক্সের ছেলে খোকন হোসেন পাশাপাশি গরুর মাংস বিক্রি করছিল। মামুন হোসেন প্রতি কেজি ৬৫০ টাকা দরে আর খোকন হোসেন প্রতি কেজি ৭০০ টাকা দরে মাংস বিক্রি করছিল। কম দামে মাংস বিক্রি করা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খোকনের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে মামুনকে কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান মামুন হোসেন। ঘটনার পরপরই সটকে পড়েন খোকন।

বিষয়টি নিশ্চিত করে খোকনের সহযোগী আবদুস সালাম ও রফিকুল ইসলাম জানান, তারা পরস্পর মামাত-ফুফাতো ভাই। দীর্ঘদিন এক সাথে মাংস বিক্রির ব্যবসা করতেন। কয়েকদিন আগে থেকে আলাদা হয়ে তারা ব্যবসা করছেন। মাংসের দাম কম-বেশী নিয়ে দুইজনের তর্ক-বিতর্কের এক পর্যায়ে ছুরি দিয়ে মামুনকে কুপিয়ে জখম করেন খোকন।

নিহতের ছোট ভাই মানিক হোসেন বলেন, ব্যবসা আলাদা করার পর থেকে মামুনকে হুমকি দিচ্ছিল খোকন। তারই জেল ধরে কুপিয়ে হত্যা করা হয়েছে তাকে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনার পর আত্মগোপনে চলে যায় খোকন হোসেন। পরে মারা যাওয়ার কথা শুনেছি। অভিযোগ করলে মামলা নেয়া হবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD