রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

কক্সবাজারের ৩ কটেজ থেকে ১৮ নারী-পুরুষ আটক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪ ১২:০২ অপরাহ্ণ

অবৈধ কার্যকলাপের অভিযোগে কক্সবাজার শহরের কলাতলীর তিনটি কটেজ থেকে ১৮ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ জানুয়ারি) গভীর রাতে কলাতলী হোটেল-মোটেল জোনের লাইট হাউজ এলাকার তিনটি কটেজে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও ৭ জন নারী।

আটককৃতরা বরিশাল, চট্টগ্রাম, বান্দরবান, কুমিল্লা, ঝালকাঠি, গোপালগঞ্জ, ঢাকা, শেরপুর ও কক্সবাজার এলাকার বাসিন্দা।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, কটেজ জোন অবৈধ কার্যকলাপের অভয়ারণ্যে পরিণত করেছে এই চক্রটি। নারীদের মাধ্যমে ফাঁদ পেতে পর্যটকদের ব্ল্যাকমেইল করতো তারা। সম্প্রতি পযর্টকদের অভিযোগের ভিত্তিতে সোমবার (২২ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে এসব অপরাধের সঙ্গে জড়িত ১৮ জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD