শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র নিলেন স্থানীয় নেতারা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ৯:৩০ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার নির্বাচনী এলাকার নেতাকর্মীরা।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খানের হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী ইব্রাহিম।

এ সময় ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকার (নোয়াখালী-৫ কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা) আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD