রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ণ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে ১০টি এয়ারবাস উড়োজাহাজ কেনার চুক্তি আগামী ৭ অক্টোবর ঢাকায় সই হতে যাচ্ছে। চুক্তির আওতায় চারটি এ৩৫০-৯০০ এবং ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ কেনা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দেশের এভিয়েশন খাতের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক রুটে বিমান চলাচলের পরিধি বাড়ানোর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তি ও জ্বালানি সাশ্রয়ী এসব উড়োজাহাজ বহরে যুক্ত হলে যাত্রীদের সেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এভিয়েশন খাতে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশের রাষ্ট্রায়ত্ত পতাকাবাহী বিমান সংস্থাকে আরও স্বচ্ছ ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠিতব্য এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকার কথা রয়েছে। চুক্তি সম্পন্ন হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যেই উড়োজাহাজগুলো বহরে যুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD