জসিম উদ্দিন সরকার, সিঙ্গাইর, (মানিকগঞ্জ), প্রতিনিধি: মানিকগঞ্জের সিঙ্গাইরে একদিনের ব্যবধানে ফের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৮ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে, প্রায় ১৬ লক্ষ ৭০ হাজার টাকার মালামাল ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত ৩.৪৫ মিনিটের দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের চকপালপাড়া গ্রামের খেজুরতলা মোড়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা হলেন-সেলম মিয়া ও তার স্ত্রী ইসমত আরা, মজিবর।
স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার শেষ রাতে দোকানের ভিতরে বিদ্যুতের শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়ে তাৎক্ষনিক ছড়িয়ে পড়ে। পাশের দোকানের লোকজন আগুন দেখে তাদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রন আনার চেষ্টা করেন। এরই মধ্যে সিঙ্গাইর উপজেলা ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সম্পূর্ন আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে সম্পূর্ন দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এ ব্যাপারে সিঙ্গাইর উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ ইসতিয়াক আহমেদ আগুনের বিষয়টি নিশ্চিত করে জানান,শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হতে পারে। এতে প্রায় ১৬ লাখ ৭০ হাজার টাকার মালামাল ক্ষতি সাধিত হয়েছে বলে জানান তিনি।