পাম্পে পর্যাপ্ত এলপিজি মজুত থাকার পরেও উত্তরাঞ্চলের সিন্ডিকেট করে এলপিজি পাম্পগুলো গত চার দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ করে রেখেছে। মূলত তারা বাড়তি দামের আশায় সরকারকে বেকায়দায় ফেলার পায়তারায় লিপ্ত। তাদের এই হটকারী সিদ্ধান্তে চরম বিপাকে পড়েছে এলপিজি চালিত মোটরযান মালিক ও ভাড়ায় চালিত গাড়ির চালকরা। সাধারণ যাত্রীরাও এর ফলে পড়েছেন মারাত্মক দুর্ভোগে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, অসাধু ব্যবসায়ীদের এই সিন্ডিকেট ভেঙে না দিলে জনদুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। অবিলম্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এসব পাম্পের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়েছে। সংশ্লিষ্ট কতৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং খুব শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে।
আরববাংলা টিভি/ডেস্ক