শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

ইজতেমায় দায়িত্ব পালনে যাওয়ার পথে এএসআই নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪ ৮:১৭ পূর্বাহ্ণ

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় দায়িত্ব পালন করতে যাওয়ার পথে বাসের ধাক্কায় হাসান নামে পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন এসআই আমির হামজা।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে টঙ্গী-পূর্ব থানার মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ওসি মোস্তাফিজুর রহমান।
‌

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD