বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

আসামে ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ

আসামের মুসলিমসংখ্যাগরিষ্ঠ গোয়ালপাড়া জেলার কৃষণাই এলাকায় গত সোমবার এক উচ্ছেদ অভিযান চালিয়ে ৭৩টি বসতবাড়ি গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। কৃষি জমিতে অনুমতি ছাড়া বাড়ি নির্মাণের অভিযোগ তুলে এই আকস্মিক উচ্ছেদ অভিযান চালানো হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, তাদের নিজস্ব জমিতেই তারা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন এবং তাদের কাছে প্রয়োজনীয় আইনি কাগজপত্রও ছিল। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের দীর্ঘমেয়াদী পুনর্বাসনের ব্যবস্থা না করেই বুলডোজার চালিয়ে বাড়িগুলো ভেঙে দেওয়া হয়, যার ফলে খোলা আকাশের নিচে ঠাঁয় হয়েছে নারী ও শিশুসহ শতাধিক মানুষের।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালপাড়া জেলার ওই এলাকায় দীর্ঘকাল ধরে বসবাসকারী এই পরিবারগুলো আকস্মিক এমন পদক্ষেপে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছেন। ঘটনার দিন সকালে হঠাৎ করেই ভারী পুলিশ বাহিনী ও প্রশাসনের লোকজন বুলডোজার নিয়ে হাজির হয় এবং উচ্ছেদ কার্যক্রম শুরু করে। প্রশাসনের এই অমানবিক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় মানবাধিকার কর্মীরা। তারা বলছেন, পর্যাপ্ত নোটিশ এবং পুনর্বাসন ছাড়া এ ধরনের উচ্ছেদ মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন। এদিকে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষগুলো তাদের মাথাগোঁজার ঠাঁই হারিয়ে বর্তমানে চরম অনিশ্চয়তা ও মানবেতর জীবনযাপন করছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD