বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

বিদেশে হামলা সমর্থন করে না সরকার: শামা ওবায়েদ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ণ

বিদেশে অবস্থানরত কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মব করে হামলা ও নির্যাতনের কর্মকাণ্ড কোনোভাবেই সরকার সমর্থন করে না বলে স্পষ্টভাবে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি গণমাধ্যমকে জানান, গণতন্ত্রে বিশ্বাসী বর্তমান সরকার দেশে এবং প্রবাসে আইনের শাসন প্রতিষ্ঠায় অত্যন্ত আন্তরিক এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

সাম্প্রতিক সময়ে বিদেশে কিছু অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারের অবস্থান স্পষ্ট করে শামা ওবায়েদ আরও বলেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং প্রবাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে প্রবাসীদের ওপর নানা ধরনের দমন-পীড়ন চালানো হয়েছিল। কিন্তু বর্তমান গণতান্ত্রিক ও জনবান্ধব সরকার প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের যেকোনো আইনি ও কূটনৈতিক সহায়তা প্রদানে সর্বদা তৎপর রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রবাসে রাজনৈতিক মতপার্থক্যকে কেন্দ্র করে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে উভয় পক্ষেরই সংযত হওয়া প্রয়োজন। সরকার ইতিমধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে, যেন প্রবাসী বাংলাদেশিরা নির্বিঘ্নে তাদের কর্মসংস্থান ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে পারেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের পক্ষ থেকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD