মাদক নির্মূল ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় পুলিশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
র্যালিটি মিরসরাই উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন স্তরের মানুষ, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
র্যালি শেষে আয়োজিত সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, যুবসমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও এ কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। ভবিষ্যতে তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে এবং সমাজ থেকে সকল ধরনের অপরাধমূলক কার্যক্রম দূর করতে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে বলে স্থানীয় প্রশাসন থেকে গণমাধ্যমকে জানান।
আরববাংলা টিভি/ডেস্ক