রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

আরব আমিরাতে দেখা গেছে শাবানের চাঁদ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫ ১:৩৪ pm

সংযুক্ত আরব আমিরাতের শাবান মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের (আইএসি) জ্যোতির্বিদরা শাবানের অর্ধচন্দ্রটি শনাক্ত করেন। যার অর্থ দেশটিতে কাল শুক্রবার থেকে শুরু হবে নতুন মাস। শাবানের পরই শুরু হয় পবিত্র রমজান।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে আল খাতেম কেন্দ্র থেকে চাঁদের ছবি তোলা হয়। সূর্য থেকে চাঁদটির দূরত্ব ১০ দশমিক ৫ ডিগ্রি ছিল বলেও জানিয়েছে সংস্থাটি। এছাড়া কাল থেকে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে শাবান মাস শুরু হবে বলে জানিয়েছে তারা। এদিকে বাংলাদেশ, ইরান, পাকিস্তান ও মরক্কোতে একইদিনে শাবান মাস শুরু হতে পারে বলে ধারণা করেছিল আইএসি। তবে বাংলাদেশের আকাশে আজ চাঁদ দেখা যায়নি। ফলে বাংলাদেশে ১ ফেব্রুয়ারি শাবান মাস গণনা শুরু হবে।

শাবান ইসলামিক ক্যালেন্ডারের অষ্টম মাস। আর এই মাসটিতে মুসলিমরা রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করেন। রমজানে দীর্ঘ এক মাস সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থেকে রোজা রাখবেন তারা।

ইসলামিক মাসগুলো ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। চাঁদ দেখার ওপর নির্ভর করে মাস শুরু ও শেষ হওয়ার বিষয়টি। শাবানের ২৯তম দিনে রমজানের চাঁদের খোঁজ করা হয়।

সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, এ বছর মধ্যপ্রাচ্যে পবিত্র মাস রমজান শুরু হতে পারে ১ মার্চ থেকে। তবে পুরো বিষয়টি নির্ভর করবে চাঁদ দেখার ওপর।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD