রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

আটকদের মুক্তির আল্টিমেটাম ভারতের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ণ

নিট প্রশ্নফাঁস কাণ্ডের বিরুদ্ধে ককরোচদের আন্দোলনে শামিল হয়েছিলেন তিনি। এ বারও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। তবে নিজে প্রত্যক্ষ ভাবে নামেননি ময়দানে। শনিবার আন্দোলনকারীদের ওপর পুলিশি দমনপীড়ন ও আটকের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে তাদের মুক্তির দাবি জানানো হয়েছে। অন্যথায় ভারতজুড়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দিয়েছেন সংশ্লিষ্ট মহল।

সাংবাদিকদের বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদ করার সাংবিধানিক অধিকার রয়েছে। কিন্তু সেই অধিকারে হস্তক্ষেপ করে নির্বিচারে আটক করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে আটককৃতদের নিঃশর্ত মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি ভারতের বর্তমান রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ ছড়াচ্ছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার এই আন্দোলন সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়, এখন সেটাই দেখার বিষয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD