বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

অপতথ্য ছড়িয়ে দেশ অস্থিতিশীল করার চক্রান্ত: প্রধানমন্ত্রী তারেক রহমান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৩ অপরাহ্ণ

কেউ কেউ পরিকল্পিতভাবে অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে এবং জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে অপপ্রচারে লিপ্ত রয়েছে। এই বিষয়ে দেশবাসীকে সবসময় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে প্রচারিত নানা বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এই সতর্কবার্তা দেন।

গণমাধ্যমকে জানান, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে যারা সহ্য করতে পারছে না, তারাই এই ধরনের দেশবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। অতীতেও নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে পেছিয়ে নেওয়ার অপচেষ্টা চালানো হয়েছিল, কিন্তু দেশের সচেতন জনগণ সব সময় তা প্রতিহত করেছে। বর্তমান সরকার জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর। একইসঙ্গে গুজবের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর বিশেষ জোর দিয়েছেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন যে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় দেশের তরুণ সমাজসহ সব স্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তথ্য যাচাই না করে অন্ধভাবে কোনো কিছু বিশ্বাস বা শেয়ার না করার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান। সরকারের পক্ষ থেকে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের নাশকতামূলক বা বিভ্রান্তিকর অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে জানানো হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD