শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩ ৬:১২ অপরাহ্ণ

রাজধানীর চকবাজারের হোসনী দালান এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মো. ফাহাদ (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ফুটপাতে চায়ের দোকানের কর্মচারী ছিল।

রোববার (১৩ আগস্ট) রাত ১২টার দিকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চায়ের দোকানের মালিক ইউসুফ বলেন, ফাহাদ আমার চায়ের দোকানে কাজ করত। সে আমার বাসাতেই থাকত। রাত সাড়ে ১০টার দিকে বাসার ছাদে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ফাহাদ নোয়াখালীর সোনাইমুড়ী থানার ভাওরকোট গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শিশু ফাহাদের মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে তার শরীরের কয়েক জায়গায় দগ্ধ হয়েছে। বিষয়টি চকবাজার থানাকে জানানো হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD