আহমেদাবাদের ব্যাটিং সহায়ক উইকেটে শুরুটা দারুণ করেছিল পাকিস্তান। তবে আব্দুল্লাহ শফিককে ফিরিয়ে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙেন মোহাম্মদ সিরাজ। এবার ইমাম উল হককে ফেরালেন হার্দিক পান্ডিয়া। তাতে দ্রুত দুই ওপেনারকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিল ভারত।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেছিলেন পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল-হক। তবে এরপরই ঘটে ছন্দপতন। ৮ম ওভারের শেষ বলে আব্দুল্লাহ শফিককে লেগ বিফোরের ফাঁদে ফেললেন মোহাম্মদ সিরাজ। ক্রিজ ছাড়ার আগে ২৪ বলে ৩ বাউন্ডারিতে ২০ রান করেন আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো শফিক।
এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি ইমাম উল হকও। এই ওপেনার গত দুই ম্যাচে রান পাননি। তবে আজ শুরুটা দারুণ করেছিলেন। কিন্তু উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না। হার্দিকের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁয়ে উইকেটের পেছনে ধরা পড়েছেন।
ইমামের পর উইকেটে এসেছেন রিজওয়ান। এই উইকেটকিপার ব্যাটারও ফিরতে পারতেন দ্রুতই। রবীন্দ্র জাদেজার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েছিলেন তিনি। তবে রিভিউ নিয়ে বেঁচে গেছেন।