শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

ডেঙ্গুতে আরও ৬৫১ জনের হাসপাতালে ভর্তি, মোট আক্রান্ত ৭০ হাজার ছাড়াল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫ ১১:০৩ am

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৬৫১ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই সময়ের মধ্যে কেউ মারা যাননি।

শনিবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে বরিশালে ১২৯ জন, চট্টগ্রামে ৯৮ জন, ঢাকার সিটি এলাকার বাইরে ১২০ জন, ঢাকা উত্তর সিটিতে ১২০ জন, দক্ষিণ সিটিতে ১১৭ জন, খুলনা বিভাগের সিটি এলাকার বাইরে ১৩ জন, ময়মনসিংহে ২৯ জন, রাজশাহীতে ২২ জন এবং সিলেট বিভাগের বাইরে ৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে সারা দেশে ৬৫৭ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে চলতি বছর মোট ৬৭ হাজার ৪৫৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭০ হাজার ৫১৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭৮ জনের।

২০২৪ সালে মোট এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন এবং ওই বছর মারা যান ৫৭৫ জন। এর আগের বছর ২০২৩ সালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী এবং মৃত্যুর সংখ্যা ছিল এক হাজার ৭০৫।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD