শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

চলতি বছরে ডেঙ্গুতে প্রাণ হারালেন ২০০ জন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫ ১১:১৭ am
থামছেই না ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় আরও ২ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজনিত কারণে আরও দুইজনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মোট মৃতের সংখ্যা ২০০-তে পৌঁছেছে।

বুধবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নতুন আক্রান্তদের মধ্যে ৪৯০ জনকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১৩৮ জন রোগী চিকিৎসাধীন।

ঢাকা বিভাগে ভর্তি হয়েছেন ১০০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৮ জন, দক্ষিণে ৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬০ জন, ময়মনসিংহে ২৮ জন এবং রংপুর বিভাগে ২২ জন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুজনিত মৃত্যুর সংখ্যা ২০০। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সবচেয়ে বেশি—৯৫ জনের মৃত্যু হয়েছে।

বরিশালে মারা গেছেন ৩২ জন, উত্তর সিটি করপোরেশনে ২৬ জন, চট্টগ্রামে ২৩ জন, রাজশাহীতে ১০ জন, ময়মনসিংহে ৬ জন, খুলনায় ৫ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য অংশে প্রাণ গেছে ৩ জনের।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD