বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ ৯:০৯ am

ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি আফগানিস্তান। ঘুরে দাঁড়ানোর এই ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি।

মঙ্গলবার (১১ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

স্বাগতিকদের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে আফগানিস্তান। অন্যদিকে একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে ভারত। অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্তে একাদশের জায়গা পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুর।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব-উর-রহমান, নাভিন-উল-হক ও ফজলহক ফারুকি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD