বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩ ৫:০১ am

আফগানিস্তানের বিপক্ষে ম্যচে তিন পেসারের সঙ্গে দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেস বিভাগে থাকছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।স্পিনে সাকিব আল হাসানের সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ।প্রয়োজনে হাত ঘুরাতে প্রস্তুত আছেন মাহমুদউল্লাহও।

বাংলাদেশ একদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক ও ফজল হক ফারুকী।

টস
নিজেদের প্রথম ম্যাচে টস জিতে আফগানিস্তানের বিপক্ষে বোলিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।ধর্মশালার হিমাচল প্রদেশ অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ আফগান বোলিং

প্রথম ম্যাচে বাংলাদেশের জন্য মূল চ্যালেঞ্জ হবে আফগানিস্তানের নোলিং সামলানো। নতুন বলে ফজল হক ফারুকি আর তিন স্পিনার মুজিব উর রহমান, রাশিদ খান ও মোহাম্মদ নাবিকে কতটা ভালোভাবে খেলতে পারবেন ব্যাটসম্যানরা, সেটির ওপরই অনেকটা নির্ভর করবে ম্যাচের ফল।

পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ
ওয়ানডে ফরম্যাটে মুখোমুখি লড়াইয়েও আফগানিস্তানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে মোট ১৫ বার। এর মধ্যে ৯টিতে জিতেছে বাংলাদেশ, ৬টিতে জয় পেয়েছে আফগানরা। দুদলের শেষ দেখায় এশিয়া কাপে আফগানদের উড়িয়ে দিয়েছিল সাকিবের দল।

আফগানদের বিপক্ষে বিশ্বকাপের দ্বৈরথেও এগিয়ে বাংলাদেশ। ওয়ানডের বিশ্বমঞ্চে এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে দুই দল। তাতে শতভাগ জয় সাকিব আল হাসানদের। বিশ্বমঞ্চের লড়াইয়ে মাঠে নামার আগে এসব পরিসংখ্যান নিঃসন্দেহে কিছুটা আত্মবিশ্বাস যোগাবে টাইগার শিবিরে।

আবার শেষ দশ ম্যাচের পরিসংখ্যানও কথা বলছে বাংলাদেশের পক্ষে। বাংলাদেশ-আফগানিস্তান লড়াইয়ের শেষ ১০ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৬টি ম্যাচ, বিপরীতে আফগানিস্তানের জয় ৪ ম্যাচে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD