সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

ওপেনিং নিয়ে সিদ্ধান্ত ম্যাচের দিন সকালে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩ ৮:০৩ পূর্বাহ্ণ

তামিম ইকবাল বিশ্বকাপ দলে জায়গা না পাওয়াতে অনেকে হতাশ হয়েছিলে। তবে টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচে নিজের জাত চিনিয়েছেন তানজিদ হাসান তামিম। তাতে একাদশে নিজের জায়গাটা তিনি শক্ত করে নিয়েছেন। পাশাপাশি মেহেদী হাসান মিরাজ ওপরে ব্যাট করতে নেমে দারুণ খেলছেন। লিটন দাস ধারাবাহিক না হলেও তিনি ওপেনিংয়ের প্রথম পছন্দ। ফলে উদ্বোধনী ব্যাটসম্যান নিয়ে তৈরি হয়েছে জটিলতা।

বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও আছেন দ্বিধায়। কাদের দিয়ে শুরু করাবেন ব্যাটিং এ নিয়ে তিনিও আছেন চিন্তায়। তবে আগামীকাল সকালেই তিনি সিদ্ধান্ত নেবেন।

হিমাচল প্রদেশের ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি। তখনই দেখা যাবে কারা নামছেন ওপেনিংয়ে। এখনই রহস্য ভাঙতে রাজি নন কোচ।

আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন তিনি। সেখানেই জানালেন এই কথা।

এক প্রশ্নের উত্তরে হাথুরু বলেন, ‘আসলে বিষয়টা জটিল হয়ে গেছে। কিন্তু কাউকে না কাউকে তো ওপেনিংয়ে পাঠাতেই হবে। তবে এখনও আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। আগামীকাল সকালেই আমরা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব। তখনই আপনারা দেখতে পাবেন কারা ব্যাটিং ইনিংস শুরু করছে।’
‌

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD