শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন

‎‎বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিংগাইরে মিলাদ ও দোয়া মাহফিল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫ ১:৩০ pm

জসিম উদ্দিন সরকার, মানিকগঞ্জ: ‎বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও আশু রোগমুক্তি কামনায় মানিকগঞ্জের সিংগাইরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩) জানুয়ারি বিকেলে সিংগাইর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম শান্ত’র চারিগ্রামের বাস ভবনে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে বক্তব্য দানকালে মানিকগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আলাউদ্দিন বলেন, আমাদের বিরুদ্ধে বহু শত্রু লেগে আছে, অত্যন্ত সুকৌশলে আমাদের দলের ভেতরে আওয়ামী লীগের এজেন্ট প্রবেশ করানোর অপচেষ্টা চলছে। আমাদের আত্মীয়স্বজন, আপনাদের আত্মীয়স্বজন সেজে তারা আমাদের অনুষ্ঠানে ঢুকে হট্টগোল লাগিয়ে তার দায় দলের ওপর চাপানোর চেষ্টা করছে। এজন্য বিএনপির সকল নেতৃবৃন্দকে তিনি সতর্ক অবস্থানে থাকার অনুরোধ জানান, যাতে কোন অনুপ্রবেশকারী বিএনপিতে ঢুকতে না পারে।

‎উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ডা. সফিউদ্দীনের সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক রিয়াজুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ আলাউদ্দিন। সিংগাইর উপজেলা বিএনপির সহ-সভাপতি খান মোহাম্মদ হাবিবুল আলম মোহাম্মদ আলী, সহ সভাপতি আব্দুল মান্নান।

‎আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন, পৌর বিএনপি’র প্রচার সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর নূর আলম বাবুল, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মহিদুর রহমান ফকির, পৌর কাউন্সিলর মাহফুজুর রহমান সরকার, উপজলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর, সদস্য সচিব ইসমাইল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার কাজী, সদস্য সচিব সফিকুল ইসলাম জীবন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম, সেচ্চাসেবক দলের আহবায়ক শফিকুল ইসলাম, সিংগাইর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ অনেকে।

‎এছাড়া সিংগাইরের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবকদলের নেতাকর্মী সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ও সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD