মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

জাতীয় দলে ফিরতে বিসিবি থেকে কিছু দিন সময় নিয়েছেন তামিম

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ ১১:১২ পূর্বাহ্ণ

লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন তামিম ইকবাল। মূলত তিনি নিজেকে সরিয়ে রেখেছেন। গুঞ্জন আছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারো জাতীয় দলে ফিরতে যাচ্ছেন তিনি। তবে এ ব্যাপারে এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিশ্চিত করেননি তামিম। বরং এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে বোর্ড থেকে কিছুদিন সময় চেয়ে নিয়েছেন সাবেক এই অধিনায়ক।

আজ সিলেটে তামিমের ফেরা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD