সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪ ৬:৩৭ am

শেরপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। একজন আহত অবস্থায় শেরপুর সদর হসপিটালে ভর্তি রয়েছেন।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় এ ঘটনা ঘটে। কুড়িগ্রামের রৌমারি থেকে ঢাকাগামী বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতদের মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ।

নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD