মানিকগঞ্জ প্রতিনিধি: ”নারী পুরুষে বৈষম্য হ্রাস করি, নারীবান্ধব সমাজ গড়ি” এই স্লোগানেকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে জেন্ডার সমতা ও সংবেদনশীলতা নিশ্চিতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস (বারসিক)-এর উদ্যোগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে সিংগাইর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে অত্র এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
বারসিক মানিকগঞ্জ জেলা প্রকল্প কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক মোবারক হোসেন, সদস্য সচিব গ্লোবাল টিভির সুজন মোল্লা, ঢাকা প্রতিদিনের জসিম উদ্দিন সরকার, আলোকিত সকালের শাহাদাত হোসেন সাইম, দৈনিক ভোরের বাণীর মামুন হোসাইন, বারসিকের রিনা আক্তার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, নারী-পুরুষের বৈষম্য হ্রাস করতে পরিবার ও সমাজ থেকেই করতে হবে। পরিবার থেকেই নারীর যে কাজ তার মূল্যায়ন করতে হবে। সংবেদনশীলতা রক্ষা করেই সাংবাদিকদের নিউজ করা উচিত। তাতে নারীর সম্মান পাবে। ধীরে ধীরে সমাজ ব্যবস্থা পরিবর্তন করে নারী পুরুষের সমতা নিশ্চিত করে বাসযোগ্য সমাজ গঠন করতে হবে। নারী-পুরুষের বৈষম্য হ্রাস করতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
এসময় আমাদের সময়ের মশিউর রহমান শামীম, আমার সংবাদের হাবিবুর রহমান রাজিব, আনন্দ টিভির মোশাররফ মোল্লা, সকালের সময়ের মিলন মাহমুদ, রুপালি বাংলাদেশের মিজানুর রহমান, এশিয়ান টিভির ইমরান হোসেন, জেটিভির আব্দুল গফুর, প্রতিদিনের বাংলাদেশের আতিকুল ইসলাম, মোভি বাংলা টিভির সানোয়ার হোসেন, বাংলাদেশ বুলেটিনের মাহমুদুল হাসানসহ অনেকেই উপস্থিত ছিলেন।