সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

সিংগাইরে টমেটো ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ ১০:০১ am

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে কৃষকের টমেটো ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ। তার বয়স আনুমানিক ৪৫ বছর। শুক্রবার(৬ ডিসেম্বর) সকালে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব ভাকুম খেজুর বাগান ব্রিজের উত্তর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

‎স্থানীয়রা জানান, খেজুর বাগান ব্রিজের পাশে জ্যাট পেইন্টস কারখানার পিছনে হাসেন ফকিরের ছেলে জীবন ফকিরের টমেটো ক্ষেতে লাশটি পড়ে ছিল। জীবন ফকির সকালে ক্ষেতে গিয়ে লাশটি দেখতে পান। তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেন। পরে থানার এসআই মাসুদুর রহমানসহ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করেন নিয়ে যান। লাশের পরনে ছিলো লুঙ্গি, নীল রঙের শার্ট ও একটি জেকেট।

‎পুলিশ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশের কোমরে অটোবাইকের চাবি, শার্টের পকেটে একটি বাটন মোবাইল, একটি টর্চ লাইট ও কিছু টাকা ছিলো।


‎সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তে কাজ চলছে। এছাড়া লাশের গায় কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার মৃত্যুর কারণ সনাক্তের তদন্ত চলছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD