মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

শান্তর ফিফটি, ফিরলেন মিরাজ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪ ১২:২৫ অপরাহ্ণ

সৌম্য সরকার আউট হয়েছিলেন আম্পায়ারের সিদ্ধান্তে চ্যালেঞ্জ না করে। নাজমুল হোসেন শান্ত নিজের বেলায় সেই ভুলটা করলেন না। আল্লাহ মোহাম্মদ গাজানফার নিজের নতুন স্পেলে এসেই শান্তকে ফেলেছিলেন লেগ বিফোরের ফাঁদে। তাতে সায় দিয়েছিলেন আম্পায়ারও। তবে শান্ত রিভিউ নিয়েছেন। হক-আইয়ে দেখা গেল বল সুইং করে বেরিয়ে যাচ্ছে লেগ স্ট্যাম্পের বাইরে।

শান্ত বেঁচে গিয়েছেন সেই সুবাদে। এরপরের ওভারেই রশিদ খান ওয়াইড বল করে মেহেদি মিরাজের সঙ্গে শান্তর জুটিকে নিয়ে গেলেন পঞ্চাশ রানের ল্যান্ডমার্কে। দ্বিতীয় উইকেটে শান্ত-সৌম্যর ৭১ রানের পর তৃতীয় উইকেটেও পঞ্চাশ রানের জুটি পেল বাংলাদেশ। কিন্তু সেটার পরেই আবার আঘাত। এবারে রশিদের দারুণ সুইংয়ে আউট মিরাজ। ৩৩ বলে ২২ রান তার। দলীয় রান যখন ১৫২, বাংলাদেশ হারাল তৃতীয় উইকেট।

এই জুটির পথেই ওয়ানডে ক্যারিয়ারের নবম ফিফটি তুলে নেন শান্ত। যদিও খেলেছেন বেশ ধীরগতিতে। ৯৮ বলে করেছেন ৬০ রান। এই মুহূর্তে ক্রিজে তাকে সঙ্গ দিচ্ছেন তাওহীদ হৃদয়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD