মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

ছয় উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪ ৭:১৬ পূর্বাহ্ণ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। কিন্তু অধিনায়ক শান্তর এই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেছে ব্যাটাররা। প্রথম সেশনেই ৬ উইকেট হারিয়েছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ৬০ রান তুলতে পেরেছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ১৬ রান এবং জাকের আলী অনিক ০ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ।

সোমবার (২১ অক্টোবর) শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমেই ব্যর্থতার আভাস দেন শান্তরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই ৪ বল খেলে ০ রান করে আউট হয়ে যান ওপেনার সাদমান ইসলাম। দলীয় ৬ রানে প্রোটিয়া পেসার ওয়ান মুলদারের বলে দ্বিতীয় স্লিপে এইডেন মার্করামের হাতে ক্যাচ হন তিনি।

এক ওভার পরেই ৬ বলে মাত্র ৪ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন মুমিনুল হকও। দলের বিপর্যয়ে নাজমুল হোসেন শান্ত এসে থিতু হতে চাইলেও তিনি হতাশ করেছেন। নিরীহদর্শন বলে কেশব মহারাজের কাছে সহজ ক্যাচ দিনে ব্যক্তিগত ৭ রানে সাজঘরে ফেরেন তিনি।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি মুশফিকুর রহিমও। ২০ বলে ১১ রান করে রাবাদার বলে বোল্ড আউট হন মুশফিকুর রহিম। ১৩ বলে ১ রান করে তাকে সঙ্গ দেন লিটন কুমার দাস। এতে দলীয় ৪৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।

তবে জয়কে সঙ্গে নিয়ে টাইগার শিবিরে হাল ধরার চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ। ইনিংস বড় করতে পারেননি তিনি। ২৪ বলে ১৩ রান করে আউট হন এই ডানহাতি ব্যাটার। তবে এক প্রান্ত আগলে রেখেছেন ওপেনার জয়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD